2026-09-04
আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফুলবাড়ীয়া কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ সাইফুল ইসলাম, এমবিবিএস, এফসিপিএস (রেডিওলজি ও ইমেজিং), সিনিয়র কনসালটেন্ট, এভারকেয়ার হসপিটাল, ঢাকা এবং তাঁর প্রিয় সহধর্মিণী দু'জনই বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে এভারকেয়ার হসপিটাল, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ফুলবাড়ীয়া কলেজ পরিবারের পক্ষ থেকে আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁদের আশু রোগমুক্তি, সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।
“আল্লাহুম্মা রব্বান-নাস, আজহিবিল-বা’সা, ইশফি আনতাশ-শাফী, লা শিফা’আ ইল্লা শিফা’উকা, শিফা’আন লা ইউগাদিরু সাকামা।”
(হে মানুষ ও সৃষ্টির রব আল্লাহ! কষ্ট দূর করে দিন এবং আরোগ্য দান করুন। আপনিই আরোগ্যকারী। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।)
ফুলবাড়ীয়া কলেজের সকল শিক্ষক-কর্মচারীগণের প্রতি তাঁদের দ্রুত রোগমুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করার বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
মহান আল্লাহ তাআলা তাঁদের উভয়কে দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ আরোগ্য ও দীর্ঘায়ু দান করুন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন। আমীন।
— অধ্যক্ষ