2026-09-14
নজরুল বর্ষ ২০২৬ উদ্যাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে ধারণ করে নজরুল বর্ষ ২০২৬ উদ্যাপন উপলক্ষে ফুলবাড়ীয়া কলেজে উদ্বোধনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজনটি নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি সুন্দর প্রয়াস হিসেবে প্রাণবন্ত হয়ে ওঠে।